সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তে পেয়াজ শূণ্য

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পেয়াজের আড়তে ভোক্তা অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেটের তদারকি জোরদার থাকায় আড়তে পেয়াজ শূণ্য অবস্থা দেখা দিয়েছে। সোমবার ঠাকুরগাঁওয়ের কাঁচামাল ম্যাজিষ্ট্রেটের তদারকিতে ৮০ টাকা কেজি দরে পেয়াজ বিক্রিতে বাধ্য করায় মঙ্গলবার সাড়া আড়তে পেয়াজের শূণ্যতা দেখা দেয়। তবে কিছু কিছু ক্রেতার নিকট ১২০ টাকা দরে পেয়াজ বিক্রি হতে দেখা যায়।

আরও পড়ুন : বান্দরবানে নেপালের নাগরিকের কারামুক্তি

আড়তে পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, হঠাৎ পেঁয়াজের বাজারে এরকম বোম পড়লো কেন জানিনা। কয়েকদিন থেকে পেঁয়াজের আকাশ ছোঁয়া দামের কারণে আমরা পেঁয়াজ কিনতে পারছি না। আর আজকে গোটা আড়তে কোন পেঁয়াজ খুজে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের পেঁয়াজ ছাড়া রান্না করা ছাড়া কোন উপায় নেই।

রহিম উল আলম নামে একজন ক্রেতা জানান, সোমবার সকালে ৮০ টাকা দরে পেয়াজ বিক্রি হয়। এ সংবাদ পেয়ে আমি আজ পেয়াজ কিনতে আসি। কিন্তু পেয়াজ পাইনি কোন দোকানে। তবে সকালে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ১০৫ টাকা দরে পেয়াজ বিক্রি হয়েছে বলে জানতে পারি।

আরও পড়ুন : ট্রাক-লেগুনা ভাঙচুর, আটক ৪

আড়তদারেরা জানান, আজকে চাহিদার তুলনায় অনেক কম পেঁয়াজ পেয়েছি আমরা। যেখানে আমাদের দৈনিক ২০ বস্তারও অধিক পেঁয়াজের দরকার। সেখানে পেয়েছি ৫-১০ বস্তা। এত কম পরিমাণের পেয়াজ সকালেই বিক্রি হয়ে গেছে। তাই আমাদের কাছে আর কোন পেঁয়াজ নেই।

এদিকে আড়ত কমিটির সাধারণ সম্পাদক জুয়েল বলেন, আজকে প্রশাসনের উপস্থিতিতে সঠিকভাবে আড়তদারদের পেঁয়াজ বণ্টন করা হয়েছে। কেউ যেন কারচুপি করতে না পারে তাই সকলকেই লাইনের মাধ্যমে ১০৫ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করা হয়েছে। তবে আগামীকাল থেকে ঠাকুরগাঁও আড়তে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ পাওয়া যাবে এবং ৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন : ভালুকায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

এদিকে জাতীয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী মুঠোফোনে জানান, আমরা আজ সকালে ঠাকুরগাঁও আড়তে ছিলাম। আমাদের উপস্থিতিতেই ১০৫ টাকা দরে আড়তদারদের নিকট লাইন ধরে পেঁয়াজ বিক্রি করা হয়েছে। বাজারে পেঁয়াজ না থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই।

এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, ঠাকুরগাঁও জেলায় উচ্চ হারে পেয়াজ বিক্রির কোন সুযোগ নেই। ভোক্তা অধিকার অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট প্রত্যহ আড়তে হাজির থেকে পেয়াজ বিক্রি তদারকি করছে। আমরা চাই ভোক্তারা যাতে কম দামে পেয়াজ কিনতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা