জাতীয়

তিন দফা দাবিতে কুয়েতে মানববন্ধন

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ান প্রবাসীদের তিন দফা দাবি আদায়ে বরাবরই সরব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। এবার প্রবাসীদের দাবি আদায়ে কুয়েতে মানববন্ধন করেছে সংগঠনটি।

শুক্রবার (১৩ আগস্ট) কুয়েতের ফরওয়ানিয়া জেলার আব্বাসিয়া অঞ্চলের একটি পার্কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ.হ. জুবেদ।

এছাড়াও বক্তব্য দেন- বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতো রতন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহসাংগঠনিক সম্পাদক শেখ নুর, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ-দফতর সম্পাদক মো. কাউছার, ত্রুীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক বিন সোহাগসহ আরও অনেকেই।

মানববন্ধনের শুরুতেই বাঙালি জাতির স্থপতি শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শোক ও শ্রদ্ধা জানান। এরপর বক্তারা মালয়েশিয়া প্রবাসীদের তিন দফা দাবি নিয়ে কথা বলেন।

তারা বলেন, মালয়েশিয়া প্রবাসীদের এ দাবি যৌক্তিক আর এ যৌক্তিক দাবি সরকারকে মেনে নিতেই হবে। এ সময়ে সংগঠনের অর্থ-সম্পাদক আসাদুল ইসলাম আসাদ বলেন, আমরা প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দিচ্ছি দেশকে কিন্তু আমারা প্রবাসীরা বরাবরের মতোই অবহেলিত।

যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান মালেয়শিয়া প্রবাসীদের তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- লকডাউনে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকা মালয়েশিয়া প্রবাসীদের জন্য দ্রুত খাদ্য সহযোগিতা পাঠাতে হবে, হোটেল কোয়ারেন্টাইন বাতিল করে সরকারি খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বা নিজ বাড়িতে বাড়িতে হোম কোয়ারেন্টাইনের নিয়ম করতে হবে এবং দালালদের দৌরাত্ম কমিয়ে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দ্রুত নবায়নের ব্যবস্থা করতে হবে।

এর আগে, গত ২৬ জুলাই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবীর হোসেন ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার স্বাক্ষরিত পত্রে মালয়েশিয়া প্রবাসীদের তিন দফা দাবির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রী বরাবর দেয়া হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা