জাতীয়

ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কাজ করা মন্দের কিছু না। যে কাজই করেন না কেন- সে কাজই সম্মানের, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, বাংলাদেশে এখন কাজের অভাব নেই।

শনিবার (১৪ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধামন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী এ সময় বলেন, যেকোন দুর্যোগে ভয়ের কিছু নেই, সবসময়ই জনগণের সুখে দুঃখে সরকার পাশে ছিলো, পাশে আছে। তিনি বলেন, শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সবধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, শান্তিগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেনসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা