জাতীয়

সিপিডি-সানেম দেশ নিয়ে নেতিবাচক কথা বলে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এর কথা শুনলে বাংলাদেশ এতদূর যেতো না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেছেন, সিপিডি-সানেমের কথা শুনলে বাংলাদেশ এতটুকু এগুতো না। তারা সব সময় বাংলাদেশকে নিয়ে নেতিবাচক কথা বলেছে। ফোনে কিছু সংখ্যক মানুষের সঙ্গে কথা বলে তারা জানিয়েছে, করোনার কারণে দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হয়েছে। এটা কোনো অবস্থাতেই বস্তুনিষ্ঠ তথ্য নয়। এমন তথ্য আমরা (সরকার) প্রত্যাখ্যান করছি।

রাজধানীর এফডিসির একটি মিলনায়তনে শনিবার ‘এলডিসি চ্যালেঞ্জ উত্তরণে সরকারের প্রস্তুতি’ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসি এ প্রতিযোগিতার আয়োজন করে।

শামসুল আলম গত ১৮ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক টানা ১২ বছর পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ছিলেন করেন। ২০০৯ সালে এই পদে দায়িত্ব পান তিনি। এরপর কয়েক বার তার চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়। গত ৩০ জুন চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ের বাইরে কোনো অনুষ্ঠানে শনিবারই প্রথম বক্তব্য রাখেন তিনি।

শামসুল আলম বলেন, বাংলাদেশ সত্যিকার অর্থেই এগিয়ে চলেছে। ২০১৮-১৯ অর্থবছরে আমরা ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিলাম। মহামারি করোনাভাইরাসের কারণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। সব বাধা-বিপত্তি হটিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং যাচ্ছে।

আমি স্বীকার করছি, কোভিডের কারণে দেশে দারিদ্র্যের হার কিছুটা বেড়েছে। অনেক লোক কাজ হারিয়েছে, কিন্তু সরকারের নানা ধরনের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা গেছে। এখন আর সেটা নেই।

দারিদ্র্য উঠানামা চলমান একটি প্রক্রিয়া। কোভিডে দারিদ্র্য বেড়েছে আমরা স্বীকার করছি, কিন্তু সানেম-সিপিডি ৪০/৪২ শতাংশের যে তথ্য দিচ্ছে, তা সঠিক নয়। তারা ফোনে কথা বলে যে পদ্ধতিতে গবেষণা করে তথ্য প্রকাশ করছে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য গবেষণা হতে পারে না।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী, তখন দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ৫ শতাংশ। ২০১৯ সাল শেষে অনুমিত হিসাবে তা নেমে আসে ২০ দশমিক ৫ শতাংশে। এর পর দারিদ্র্যের হার নিয়ে আর কোনো নতুন তথ্য প্রকাশ করেনি বিবিএস।

তবে গত ২৩ জুন ‘দারিদ্র্য ও জীবিকার ওপর করোনাভাইরাস মহামারির প্রভাব’ শীর্ষক এক গবেষণা তথ্য প্রকাশ করে সানেম বলেছে, করোনাভাইরাস মহামারির অর্থনৈতিক প্রতিঘাতে বাংলাদেশের দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে ৪২ শতাংশ হয়েছে।

তার আগে ১০ জুন সিপিডি বলেছিল, করোনার কারণে আয় কমে যাওয়ায় দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। ফলে সার্বিকভাবে দারিদ্র্যের হার ৩৫ শতাংশে উন্নীত হয়েছে।

নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী শনিবার বলেন, মহামারির মধ্যেও ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের ৩ দশমিক ৫১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বব্যাংক-আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সিপিডি-সানেমসহ দেশের সব সংস্থাও এই তথ্যকে গ্রহণযোগ্য বলেছে।

আমার প্রশ্ন হচ্ছে, জিডিপিতে প্রবৃদ্ধি হলে দারিদ্র্য বাড়ে কী করে? প্রবৃদ্ধি হলে দারিদ্র্য কমতেই হবে, অর্থনীতি সেটাই বলে। দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হয়েছে বলে যে তথ্যের কথা বলা হচ্ছে, সেটা যদি হয়, তাহলে তো জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ কমার কথা, কিন্তু আমাদের প্রবৃদ্ধি তো ৩ দশমিক ৫১ হয়েছে।

আগামী বছর পদ্মা সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৩ শতাংশ বাড়বে বলে আশা জানান শামসুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশকে পরাজিত করে বিজয়ী হন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার বিতার্কিকরা। পরে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র দেয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্ত...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির সাঁড়াশি অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যা...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

পরমাণু চুক্তিতে ইরানের জন্য ৩০ হাজার কোটি ডলার!

পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ থেকে স্থায়ীভাবে সরে আসার প্রতিশ্রুতি দিলে যুক্তরাষ...

সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ দোকানপাট

দেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আবারও কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশ...

খান জাহান আলীর দিঘিতে কুমিরের আক্রমণ, নিখোঁজ ফাতেমা

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে ঘটে গেছে এক হৃদয়বিদারক...

গজারিয়াতে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত- ৩

​মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা