জাতীয়

টাইমস স্কয়ারে চলবে বঙ্গবন্ধুর প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল জাতীয় শোক দিবসে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের আইকনিক বলড্রপ বিলবোর্ডে থাকবে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের প্রদর্শনী। ফাহিম ফিরোজ নামে এক প্রবাসীর এই উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসের বীর মুক্তিযোদ্ধারা।

নিউ ইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের সিইও ফাহিম ফিরোজ জানিয়েছেন, ১৫ অগাস্ট প্রথম প্রহর থেকে এই প্রদর্শনী শুরু হবে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ হয়েছে।

২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে। সব মিলিয়ে ৭২০ বারে মোট তিন ঘণ্টা চলবে এই প্রদর্শনী।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস শনিবার বলেন, এই প্রদর্শনীতে থাকবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু মুহূর্ত।
এছাড়া জাতির পিতার আন্দোলন-সংগ্রামের নানা দিক নিয়ে ছবি আর ক্যাপশন থাকবে; তুলে ধরা হবে তার ত্যাগ আর বীরত্বগাঁথা।

বিশ্বজুড়ে পরিচিত এই আলো ঝলমলে টাইমস স্কয়ারের বিলবোর্ড থেকেই ইংরেজি বর্ষবরণের বলড্রপ দেখা যায় প্রতিবছর। বিভিন্ন দেশের লাখো মানুষ এই টাইমস স্কয়ারে জড়ো হয় প্রতিদিন। এবার ১৫ আগাস্টে বিলবোর্ডজুড়ে তারা দেখবেন স্বাধীন বাংলাদেশের স্থপতির কর্মময় জীবনের গল্প। এছাড়া জাতির পিতার স্মরণে ওই দিন স্মরণসভার আয়োজন করেছেন নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ কর্মসূচির সমর্থনে শুক্রবার সন্ধ্যায় প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম।

সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা খন্দকার মনসুর ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এক বিবৃতিতে প্রবাসীদেরকে টাইমস স্কয়ারের ওই স্মরণসভায় স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আগের কয়েক বছরের মত এবারও দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ নামে একটি সংগঠন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা