জাতীয়

চয়নিকাকে ছেড়ে দিলো ডিবি

নিজস্ব প্রতিবেদক: নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে চয়নিকাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ডিবি কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম বলেন, চয়নিকা চৌধুরীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় তার মেয়ে এবং আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১০টার দিকে ডিবি কার্যালয়ের গেটে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, কিছু বিষয়ে জানার জন্য চয়নিকা চৌধুরীকে এখানে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দেওয়া হবে। প্রয়োজন হলে পরে আবারও জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেওয়া হবে।

চিত্রনায়িকা পরীমনিকাণ্ডে চয়নিকা চৌধুরীকে ডিবির হেফাজতে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর পান্থপথ থেকে তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এদিন সন্ধ্যায় বেসরকারি একটি টিভিতে সাক্ষাতকার দিয়ে বের হয়ে আসার পর চয়নিকার গাড়ি আটকায় ডিবি পুলিশ। সেখানে অনেক্ষণ তার সঙ্গে কথা বলেন ডিবির কর্মকর্তারা। পরে হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্রেপ্তার মডেল পিয়াসা, মৌ এবং পরীমনিসহ বেশ কয়েকজনকে ব্যবসায়ীদের ডিজে পার্টি এবং মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিনেত্রী ও অভিনেতার সঙ্গে প্রেম করিয়ে দেওয়া, বিচ্ছেদে সহযোগিতা, মাদক সরবরাহসহ বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। আমরা সেগুলো খতিয়ে দেখছি। প্রয়োজনে তাকেও গ্রেপ্তার করা হবে।

চয়নিকা চৌধুরী বাংলাদেশের আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। এই সিনেমার নায়িকা পরীমনি।

সান নিউজ/এফএআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা