জাতীয়

বিনাভাড়ায় বিমানের ভেন্টিলেটর বহন

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল ভেন্টিলেটর মেশিন এনে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উপহার হিসেবে পাওয়া ২৫০টি ভেন্টিলেটর ২৪ জুলাই দিল্লি থেকে দেশে পৌঁছায়।

সোমবার (২৬ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহামারি মোকাবিলায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের প্রয়োজনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদেশ থেকে আমদানিকৃত টিকা, ভেন্টিলেটর ও সুরক্ষা সামগ্রী পরিবহন করতে প্রয়োজনে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে কানাডা প্রবাসী একজন চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভেন্টিলেটরগুলো উপহার হিসেবে পাঠান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব ভেন্টিলেটর বিশেষ কার্গো ফ্লাইটের (বিজি ৪০৯৮) মাধ্যমে দিল্লি থেকে দেশে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৫০০টি কার্টনে তিন টন ওজনের ২৫০টি ভেন্টিলেটর এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জামাদি বিনা খরচে দেশে আনে বিমান।

দেশে আনার পর বিনা খরচে হ্যান্ডেলিং সুবিধা প্রদান করা হয়। আন্তর্জাতিক এ বিষয়ে নীতিমালা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরক্ষা নীতি যথাযথভাবে অনুসরণ করে করোনা মহামারির সময়ে ভেন্টিলেটরসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী পরিবহন করে বিমান।

এর আগে চীন থেকে কেনা সিনোফার্মের ৪০ লাখ ডোজ টিকা সাশ্রয়ী খরচে গত ২, ৩, ৮ এবং ১৮ জুলাই মোট চারটি ফ্লাইটে দেশের পরিবহন করে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এছাড়া গতবছর চীনের হুবেই প্রদেশের উহানে আটকেপড়া ৩১৪ জন বাংলাদেশি যাত্রী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর পাইলট ও অন্যান্য ক্রু ঝুঁকি নিয়ে দেশের নাগরিকদের চীন থেকে ফিরিয়ে নিয়ে আসে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা