জাতীয়

করোনায় করণীয় নির্ধারণে আগামীকাল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে দেশে চলমান কঠোর লকডাউন মানছে না অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরও মানুষ নেমে আসছে রাস্তায়। জরিমানা করেও এ অবস্থা থেকে নিবৃত করা যাচ্ছে না। এমতস্থায় করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর দুইটায় মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠকে অংশ নিতে স্বাস্থ্যমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকের কার্যসূচিতে বলা হয়েছে, বিধিনিষেধ কার্যক্রম পরিচালনা ও টিকাদান জোরদার বিষয়ে আলোচনা হবে।

ঈদ উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়। ২৩ জুলাই থেকে আবারও শুরু হয় কঠোর লকডাউন। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

২২ জুলাই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৪ দিনের এই বিধিনিষেধ আগের চেয়ে কঠোর হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা