জাতীয়

কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর নামে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকে আবার কোরবানি দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

বুধবার (২১ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, কলাবাগান এবং শ্যামলী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে, রাজধানীবাসী বাসার সামনের খালি জায়গায় পশু কোরবানি দিচ্ছেন।

তবে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে তেমন কাউকে কোরবানি করতে দেখা যায়নি। সবাই যার যার সুবিধা মতো স্থানে কোরবানি দিচ্ছেন।

এর আগে সকাল ৬টা থেকে এসব এলাকার প্রতিটি মসজিদের মাইকে মুসল্লিদের ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য আহ্বান করতে থাকেন ইমামরা। এরপর থেকেই জায়নামাজ হাতে মসজিদে ঈদের জামাত আদায়ে ভিড় করতে থাকেন মুসল্লিরা।

শুরুতে ফাঁকা জায়গা নিয়ে নামাজে দাঁড়ালেও ধীরে ধীরে মুসল্লির সংখ্যা বাড়ায় শেষ পর্যন্ত অনেকটাই স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায় করেন।

এসময় মাস্ক ছাড়াও অনেককে মসজিদে প্রবেশ করতে দেখা গেছে। সিঁড়ি দিয়ে ঠেলাঠেলি করে মসজিদে উঠতে ও নামতে দেখা গেছে। তবে নামাজ শেষে কোলাকুলি এড়িয়ে গেছেন অধিকাংশ মুসল্লিরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা