ফাইল ফটো
জাতীয়

করোনায় দৈনিক মৃত্যুতে বাংলাদেশ চতুর্থ

নিজস্ব প্রতিবেদক: করোনায় দৈনিক মৃত্যু সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। শীর্ষে অবস্থান ইন্দোনেশিয়ার। রাশিয়া দ্বিতীয় এবং ভারত তৃতীয়।

সোমবার (১২ জুলাই) রাতে ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য দিয়েছে। ওয়েবসাইটটি করোনা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় প্রতিদিন ৮৯০ এর বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। দৈনিক ৪০ হাজার ৪২৭ জন আক্রান্ত হচ্ছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৬৭ হাজার ৩৫৫ জন মারা গেছেন। এ পর্যন্ত ২৫ লাখ ৬৭ হাজার ৬৩০ জন শনাক্ত হয়েছেন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ায় দৈনিক নতুন মৃত্যুর সংখ্যা ৭১০। দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৪০। সবমিলিয়ে রাশিয়ায় এ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা ৫৮ লাখ ৮ হাজার ৪৭৩।

দৈনিক ৪৭৫ জনের নতুন মৃত্যু নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯ হাজার ২৬৭ জনের। এছাড়াও দেশটিতে দৈনিক নতুন শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৯৯৭ জন। মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৯০৪।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২২০ জন মারা গেছেন। এতেই দেশটি চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৩৯। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা