জাতীয়
ফটোস্টোরি

কেমন চলছে লকডাউন

জাহিদ রাকিব: বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলায় সরকার রাজধানীসহ সারাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এ সময় সরকার জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। লকডাউনের ১২তম দিনে রাজধানীর চিত্রছিলো পুরো আলাদা। বেশীরভাগ এলাকা ঘুরে দেখা যায় দোকানপাট ছিলো হাফ শার্টার খোলা। রাস্তাঘাটে ছিলো সাধারণ মানুষের অবাধ চলাচল। আর বিধিনিষেধ মানাতে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট ছিলো ঢিলেঢালা।

সোমবার (১২ জুলাই) রাজধানীর খিলগাঁও, রাজারবাগ, পল্টন, শাহবাগ, মগবাজার, সাতরাস্তা মোড় ও বায়তুল মোকাররম এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

খিলগাঁও সিপাহীবাগ এলাকায় বাজার ও সড়কগুলোতে সাধারণ মানুষের অবাধ চলাচল লক্ষ্য করা যায়। লকডাউন চলছে এটি যেন তাদের মনেই নেই। ছবি খিলগাঁও এলাকা

লকডাউনে দোকান পাট বন্ধ থাকার কথা থাকলে হাফ সার্টার খোলা রেখে চলছে বেচা-কেনা। তবে কখন পুলিশ চলে আসে এই ভেবে দোকানীর সতর্ক দৃষ্টি। ছবি: সিপাহীবাগ

বেসরকারি অফিস বন্ধ থাকার কথা থাকলেও বেশকিছু প্রতিষ্ঠান খোলা রাখা হয়। এতে অফিসগামী মানুষগুলো পড়ে চরম বিপাকে। যানবাহন না পাওয়ায় মানুষ যাচ্ছে ভ্যানে করে। ছবি: খিলগাঁও রেলগেট এলাকা

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। এই অভাবের সময় টিসিবির পণ্য এনে দিচ্ছে কিছুটা স্বস্তি। ছবি: হাতিরপুল এলাকার

লকডাউনেও সড়কগুলোতে ছিলো রিক্সার জ্যাম। অন্য যানবাহন না থাকায় ভাড়াও নিচ্ছে চড়া। ছবি: রাজারবাগ এলাকা

লকডাউনে ফুটপাতের দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা চলে গেছে গ্রামের বাড়ি। পরিত্যক্তভাবে পড়ে আছে দোকানের মালামাল। ছবি: বায়তুল মোকাররম এলাকা

শার্টার বন্ধ রেখে বাইরে ক্রেতার অপেক্ষা দোকানির। তবে সতর্ক থাকতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীকে নিয়ে। ছবি: হাতিরপুল এলাকা

সড়কগুলোতে ছিলো ব্যক্তিগত গাড়ির চাপ। গণপরিবহণ বন্ধ থাকায় অনেকেই আবার এসব ব্যক্তিগত গাড়ি দিয়ে ভাড়া মারছেন। ছবি: শাহবাগ এলাকা

লকডাউনে পুলিশের চেকপোস্টগুলোতে ছিলো ঢিলেঢালাভাব। যেন অলস সময় যাচ্ছে। তেমন কোন গুরুত্ব নেই লকডাউন নিয়ে। ছবি: তেজগাঁও সাতরাস্তা এলাকা

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়। পরে তা আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। কঠোর লকডাউন সফল করতে দূরপাল্লার পরিবহনসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা