জাতীয়

বন্ধ থাকবে বার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক : করোনা রোধে চলমান লকডাউনের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে হাইকোর্ট পারমিশন (এনরোলমেন্ট) পরীক্ষার ফরম পূরণ ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।

রোববার (১১ জুলাই) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ এবং অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির কার্যক্রমের জন্য সীমিত আকারে বাংলাদেশ বার কাউন্সিল অফিস খোলা হলেও করোনা মহামারির কারণে সরকার ঘোষিত লকডাউনের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

হাইকোর্ট পারমিশন পরীক্ষার ফরম পূরণ ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে চলমান থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়। তবে আগামী ২৫ জুলাই নির্ধারিত থাকা আইন শিক্ষানবিশদের এনরোলমেন্টের মৌখিক পরীক্ষা পেছাবে নাকি ঠিক থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা