জাতীয়

ডিসেম্বরে ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বরের ৪ ও ৫ তারিখে ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বন্ধবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন। সোমবার (১২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি জানান, সম্মেলনের বিষয়ে আজ বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভা হবে। মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে।

ড. মোমেন বলেন, অনেক দেশেই এমন আছে তারা তাদের জাতির পিতার নামে পুরস্কার দেয়। আন্তর্জাতিক পুরস্কার। ভারতে যেমন গান্ধী পুরস্কার আছে, দক্ষিণ আফ্রিকায় আছে মাতিবা বা নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড। সব দেশেই এমন থাকে। তাছাড়া এই বছর আমাদের বিশেষ বছর, তাই আমরা এটা করতে চাচ্ছি। তাই আমরা ঐতিহাসিক কিছু করতে চাচ্ছি।

তিনি বলেন, আমরা চাচ্ছি সম্মেলনটা সরাসরি করতে। আশা করছি, সে সময় মহামারির প্রকোপটা কমে আসবে। আমরা এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের আনতে চাই না। বরং আমরা আনতে চাই বিভিন্ন দেশের বিখ্যাত শিল্পী, গায়ক, বুদ্ধিজীবী, সৃজনশীল কবি, লেখক, সাহিত্যিক, শান্তি অ্যাক্টিভিস্ট, শান্তিকর্মী, যারা প্রকৃত শান্তির জন্য কাজ করেন তাদের আনতে।

নভেম্বরে এ নিয়ে চূড়ান্ত বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, তখন সব ঠিক করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা