জাতীয়

২৫ লাখ টিকা আমেরিকার উপহার

কূটনৈতিক প্রতিবেদক: করোনায় জীবন বাঁচাতে আমেরিকার জনগণের পক্ষ থেকে ২৫ লাখ টিকা বাংলাদেশের উপহার। জীবন বাঁচানোটাই সবার আগে। সে জন্যই এসব টিকা দেয়া হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার শুক্রবার রাতে এবং আজ শনিবার সকালে দেশে আসা মডার্নার ২৫ লাখ বিষয়ে এসব কথা বলেন।

গতরাতে মডার্নার টিকার প্রথম চালান গ্রহণের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিলার বলেন, আমেরিকার জনগণের কাছ থেকে আসা বিনামূল্যের একটি উপহার এটি। শুধুমাত্র জীবন বাঁচানোর উদ্দেশ্যেই এসব টিকা দিচ্ছি আমরা। কারণ, এটিই সঠিক কাজ। প্রয়োজনের সময় আমেরিকানরা এ কাজটিই করে।

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে এক লাখের বেশি ফাইজারের টিকা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মহামারিতে এখন পর্যন্ত বাংলাদেশকে ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডারসহ ৮৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ অনুদান দিয়েছে দেশটি।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা