জাতীয়

অভ্যন্তরীণ ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক : লকডাউনের মধ্যেই ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। কেবল বিদেশফেরত ও বিদেশগামী যাত্রীদের সেবায় আগামী ৭ জুলাই পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও কক্সবাজার রুটে তাদের ফ্লাইট চলবে।

এছাড়া আন্তর্জাতিক রুটে চলাচলকারী যাত্রীদের সেবা দেয়ার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স সরকারের বিধিনিষেধসহ সব ধরনের স্বাস্থ্য সতর্কতামূলক নির্দেশনা পালন করে ফ্লাইট পরিচালনা করছে।

শনিবার (৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

এতে বলা হয়, লকডাউন চলাকালে ইউএস-বাংলা ঢাকা থেকে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। আবার চট্টগ্রাম থেকে বেলা ১১টা ৫০ মিনিট, বিকেল ৪টা ১০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।

প্রবাসী যাত্রীদের চলাচলের সুবিধার্থে প্রতিদিন ঢাকা থেকে সিলেট, সৈয়দপুর ও কক্সবাজারে উদ্দেশে দুপুর ১টায়, যশোরে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাচ্ছে। আবার সিলেট থেকে দুপুর ২টা ২০ মিনেটে, যশোর থেকে দুপুর ১টা ৪০ মিনিটে, সৈয়দপুর ও কক্সবাজার থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।

কঠোর বিধিনিষেধ মেনে শুধু বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের কাছে টিকিট থাকা সাপেক্ষে অভ্যন্তরীণ রুটে চলাচলের সুযোগ থাকছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে দোহা, মাস্কাট, সিঙ্গাপুর, দুবাই, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।

লকডাউন চলাকালে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট সম্পর্কে জানতে ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা