মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের টিকাদান, পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
সারাদেশ

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের টিকাদান, পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

তিনি মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলার সদরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে স্থাপিত শীতাতপ নিয়ন্ত্রিত টিকাদান কেন্দ্রটি পরিদর্শন করেন।

এ সময় টিকা নিতে আসা একাধিক শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে কথা বলেন। তিনি একই সাথে টিকাদানের প্রক্রিয়া ও ব্যবস্থাপনা প্রসঙ্গে টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন। টিকা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির লাইব্রেরিসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফ উজ্জামান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল, শিক্ষক জিতু রায়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) থেকে মুন্সীগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকা দেয়া শুরু হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৩টি বুথে ফাইজার টিকা দেয়া হচ্ছে। শুরুর দিন থেকে প্রতিদিন প্রায় ১৮০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে এই কেন্দ্র থেকে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকা প্রথম দেড় মাসের মধ্যে সম্পন্ন করা হবে।

এরপর শুরু হবে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। মুন্সীগঞ্জে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীর সংখ্যা ৭৫ হাজার ২৪০ জন।

সান নিউজ/নাজির/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা