জাতীয়

ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা বলয় পুলিশের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীরা। তাই ভবনটিতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, বিস্ফোরণে মোট সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ হওয়া ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় এ ভবন ধসে পড়তে পারে। এ অবস্থায় দ্বিতীয় কোন দুর্ঘটনা এড়াতে জোর দেওয়া হচ্ছে। অতি ক্ষতিগ্রস্ত ভবনটিতে কোনভাবেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তারা আরও বলেন, তিনতলা ভবনটির নিচতলায় এসি ও রেফ্রিজারেটর মেরামতের দোকান ছিল। সেটি থেকেও বিষ্ফোরণের ঘটনা ঘটতে পারে। এছাড়াও ভবনের জেনারেটরেরও বিস্ফোরণ হতে পারে। এছাড়াও ভবনের গ্যাস পাইপে লিকেজ থেকেও এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডিএমপির থানা পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহে কাজ করছেন। বিস্ফোরণটি নাশকতার উদ্দেশে কি না সেটিও দেখা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণ ঘটে। ৪৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন মারা গেছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা