জাতীয়

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দুই সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অনলাইন নিউজ পোর্টাল অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন ও নির্বাহী সম্পাদক পলাশ মাহবুব আহত হয়েছেন।

আহত হওয়ার খবর সাংবাদিক পলাশ মাহবুব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

ঘটনাস্থলের ঠিক পাশের ভবনের তৃতীয় তলায় অপারাজেয় বাংলার অফিস ছিল। এসময় তারা নিজ নিজ কক্ষে কাজ করছিলেন। বিস্ফোরণের ঘটনায় জানালার থাই গ্লাস ভেঙে কাঁচ তাদের মাথা এবং শরীরে বিভিন্ন স্থানে ঢুকে যায়।

ভবনের সিড়ি ভেঙে যাওয়ায় নামতেই কষ্ট হয় তাদের। এসময় দুজনের সঙ্গে আহত হন গণমাধ্যমটির অফিস এক্সিকিউটিভ উজ্জল দাস। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে বাসায় পাঠানো হয়েছে।

রোববার (২৭ জুন) সন্ধায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। ওই ঘটনায় আহতদের মধ্যে অর্ধশতাধিক আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা