জাতীয়

রোহিঙ্গা বিষয়ে সেতুর কাজ করবে চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চীন সবসময় যোগাযোগের সেতু হিসেবে কাজ করে যাবে। তিনি জানান, তারা মিয়ানমারের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন। আশা করা যায়, শিগগির দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় কসমস ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় লি জিমিং এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, চীন কখনোই ভারতকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে না। বরং ভারতকে সুপ্রতিবেশী বিবেচনা করে চীন। চীন আশা করে, দুই দেশের সম্পর্ক আরও ভালো হতে পারে।

তিনি বলেন, সাংহাই অর্গানাইজেশন কিংবা এশীয় অবকাঠামো বিনিয়োগসহ নানা ক্ষেত্রে এক দেশ অন্য দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। এখনও আমরা একসঙ্গে বেশ ভালোভাবে কাজ করছি। কাজেই কখনও এটা ভাবা উচিত হবে না, ভারতের প্রতি চীনের বৈরিতা বা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব কাজ করছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এ আলোচনায় আরও অংশ নেন ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক এ করিম, সাবেক পররাষ্ট্র সচিব সমশের মোবিন চৌধুরী, সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক রাষ্ট্রদূত সেরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ। ভার্চুয়াল আলোচনায় স্বাগত ও সমাপনী বক্তৃতা করেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা