জাতীয়

লকডাউন: সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। আগামী সোমবার থেকে সারাদেশে ঘোষিত কঠোর লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কঠোর লকডাউনের মধ্যে এ নির্দেশনা জারি থাকবে।

শনিবার (২৬শে জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিস্তারিত আদেশ জারি করা হবে। নির্দেশনায় বলা হয়, এ কঠোর লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

এতে আরো বলা হয়, লকডাউনের সময় পণ্যবাহী যান ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, যেকোনো মূল্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই কঠোর বিধি-নিষেধের প্রজ্ঞাপন আসছে।

তিনি আরো জানান, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এরই মধ্যে দেশের সাত জেলায় লকডাউন জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈদের আগে কঠোর লকডাউন আসতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা