জাতীয়

মেয়ের সামনে মায়ের প্রাণ নিলো আসমানী

নিজস্ব প্রতিবেদক: মা-মেয়ে গিয়েছিলেন রাজধানীর যমুনা ফিউচার পার্কে। বাসায় ফেরার পথে গুলশানে রাস্তা পার হচ্ছিলেন তারা। মা-মেয়ে উভয়ের হাত ধরে ছিলেন। এসময় চাপা দেয় আসমানী পরিবহনের একটি বাস। এতে মৃত্যু হয়েছে মায়ের। চোখের সামনে মায়ের মৃত্যু দেখা মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

শুক্রবার (১৮)রাত পৌনে ৯টায় সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের বিপরীত পাশে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন গুলশান থানার এসআই আলমগীর হোসেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, চালক পলাতক।

নিহতের নাম ফৌজিয়া মাহমুদা (৪৫), তার মেয়ে গুরুতর আহত আনিসা (১৭)। সে বিএএফ শাহীন কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, মা-মেয়েকে উদ্ধার করে রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মা-মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রুবেল বলেন, সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসটি চাপা দেয়। পরে ঘটনাস্থল থেকে আমরা দুজনকে হাসপাতালে নিয়ে আসি।

দুর্ঘটনার সংবাদ শুনে নিহত ফৌজিয়ার স্বামী দেলোয়ার হোসেন হাসপাতালে আসেন। ভাটারা শাহজাদপুর কাঁচাবাজারের বিপরীতে থাকে এই পরিবার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা