জাতীয়

রাজধানীতে শিশুর যৌন নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মোহাম্মদপুরে ছয় বছর বয়সী এক শিশুর যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ জুন) বেলা ১১টার দিকে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটিতে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, সকালে বাসাতেই খেলছিল তার মেয়ে। ওই সময় ১৫ বছর বয়সী নাঈম নামে এক প্রতিবেশী কিশোর শিশুটিকে ডেকে তাদের বাসায় নিয়ে যায়। সেখানে সিঁড়ির পাশে তাকে যৌন নিপীড়ন করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাসায় গিয়ে বাবা-মায়ের কাছে ঘটনা বলে। শিশুর বাবা শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

অভিযুক্ত নাঈম একই বাড়ির প্রতিবেশি ভাড়াটিয়া। সে একটি মাদ্রাসায় ছাত্র বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুর থেকে একটি শিশুকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। পরে ২১২ নম্বর ওয়ার্ডে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ওসিসিতে পাঠান। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে এলাকাবাসী আটক করেছে। পরে তাকে র‌্যাব-২ এর কাছে দেয়া হয়। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা