জাতীয়

যেভাবে ফিরলেন আবু ত্ব-হা

নিজস্ব প্রতিবেদক: গত আট দিন নিখোঁজ থাকার পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান রংপুরে বাসায় ফিরেছেন।

শুক্রবার (১৮ জুন) দুপুরে জুমার নামাজের সময় রংপুর নগরীর চার তলা মোড় মাস্টারপাড়ায় তার শ্বশুর বাড়িতে ফেরেন তিনি।

পরে বিকেল তিনটায় তাকে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় আবু ত্ব-হা আদনান একাই শ্বশুর বাড়িতে ফিরে আসেন।

এ সময় তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। শ্বশুর বাড়িতে এসে পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবেই তিনি কথা বলেন। এছাড়াও এলাকাবাসীর সঙ্গেও কুশল বিনিময় করেন।

তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। সুস্থ ও স্বাভাবিকভাবেই তিনি কথাবার্তা বলছিলেন। তবে এই আট দিনে তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন এসব বিষয়ে তিনি এখনো কিছু বলেননি স্বজনদের।

নাম প্রকাশ না করার শর্তে এক এলাকাবাসী জানান, নামাজের সময় আমি হঠাৎ দেখি আদনান তার শ্বশুর বাড়ির দিকে আসছেন। তাকে জিজ্ঞাসা করি, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে নিয়ে সারাদেশে হইচই পড়ে গেছে। তখন তিনি ঠোঁটে আঙুল ইশারা করে চুপ থাকতে বলেন। পরে কথা হবে জানিয়ে তিনি বাসায় ঢুকে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু ত্ব-হা আদনান জুমার নামাজের সময় একাই শ্বশুর বাড়িতে ফিরে আসেন। এ সময় এলাকাবাসী তার কাছে জানতে চায় এতদিন কোথায় ছিলেন, কেন ছিলেন বা কারা এসব করলো, কোথা থেকে ফিরে এলেন। এমন প্রশ্ন করলেও তার কোনো উত্তর দেননি আদনান।

এদিকে বিকেল তিনটার দিকে মেট্টোপলিটন কোতোয়ালি থানা পুলিশ আদনানকে হেফাজতে নেয়। মেট্টোপলিটন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এরশাদ আলী ও মজনু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এসে আদনানকে নিয়ে যান। বর্তমানে তাকে মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, তার শ্বশুর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা