জাতীয়

টিকায় অগ্রাধিকার বিদেশগামী কর্মীরা

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার তালিকায় রেখেছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর বিদেশগামীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করে বৃহস্পতিবার (১৭ জুন) একটি পত্র প্রকাশ করেছে।

অগ্রাধিকার তালিকায় বিদেশগামী কর্মীদের অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বুধবার (১৬ জুন) বৈঠক করেন মন্ত্রী ইমরান আহমদ। বৈঠকে প্রবাসী কর্মীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এবং মো. শহীদুল আলম, এনডিসি প্রমুখ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা