জাতীয়

পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা আজ প্রশংসিত: আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনা পরিস্থিতিতে যখন আত্মীয়-স্বজনও ত্যাগ করে চলে গেছে, তখন দায়িত্বের বাইরে গিয়ে পুলিশ জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই করোনা মহামারীতে পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা আজ প্রশংসিত।

সোমবার (১৪ জুন) সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৩৮তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, জনগণের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন আইনকে সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করেছে। জনগণকে আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে পুলিশ সদস্যদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সব সেবাপ্রত্যাশীর প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে।

দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে ড. বেনজীর আহমেদ বলেন, অপরাধ ও কৌশল মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জন একটি মাইল ফলক। ফরেনসিক, ডিজিটাল ফরেনসিক, ডিএনএ পরীক্ষা, আইপিডিআর এনালাইসিস, সাইবার ক্রাইম, ফিন্যানসিয়াল ক্রাইম, ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী ও শিশু ডেক্স, বিট পুলিশিং, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এবং অন্যান্য আরও সেবা চালু করেছে। ফলে দেশের পুলিশ বিভাগ আরও উন্নত হচ্ছে।

এর আগে আইজিপি ৩৮তম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে আইজিপি একাডেমি চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল, ব্যারাক ভবন এবং একাডেমি মসজিদের বর্ধিতাংশের উদ্বোধন করেন।

পরবর্তীতে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এছাড়াও সারদা পুলিশ একাডেমি চত্বরে একটি চারা গাছ রোপণ করেন আইজিপি বেনজীর।

ক্যাডেট প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, অতিরিক্ত আইজি, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, রাজশাহী বিভাগ ও জেলায় কর্মরত উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা।

সান নিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা