জাতীয়

সাংসদদের গাড়ির নতুন স্টিকার চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক: সাবেক এমপিদের গাড়িতে এখনো স্টিকার থাকায় বর্তমান এমপিদের গাড়ির জন্য নতুন স্টিকারের নকশা করতে বলেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (৮ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, আমরা মনে করি প্রত্যেক সংসদের জন্য স্টিকারের পরিবর্তন হওয়া দরকার। নতুন সংসদের জন্য একটি নতুন ডিজাইনের স্টিকার থাকবে। কারণ দেখা যাচ্ছে অনেকে পূর্বের সংসদে সদস্য ছিলেন, এখন তারা এমপি নন। কিন্তু গাড়িতে তাদের স্টিকার থেকে যাচ্ছে। বিষয়টি বিবেচনা করে আমরা নতুন স্টিকার করার কথা বলেছি।

ডিজাইনটি দেখে এরপর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ সচিবালয়ের সরবরাহ করা গাড়ির স্টিকার নতুন করে ডিজাইন করার সুপারিশ করেছে কমিটি।

সংসদ সদস্যদের আবাসন, নিরাপত্তা, অফিস বরাদ্দসহ বিভিন্ন বিষয় তদারক করে এই কমিটি।

এর আগে ২০১৫ সালে সংসদ সদস্যদের গাড়িতে ব্যবহারের জন্য স্টিকার পাল্টে ফেলে সংসদ সচিবালয়। সংসদ সদস্য ও তাদের পরিবারের জন্য আলাদা স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ওই সময়।

এছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের গাড়ির জন্যও ওই সময় আলাদা স্টিকার করা হয়। বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনেও আলোচনা হয়।

২০১৯ সালে রাজধানীর এলিফ্যান্ট রোডে ফেনী আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর গাড়িতে ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো থাকা নিয়ে গণমাধ্যমে খবর বের হয়।

এছাড়া বিভিন্ন সময় আইনপ্রণেতাদের জন্য তৈরি স্টিকার অন্য গাড়িতে ব্যবহারের ঘটনাও সামনে এসেছে।

স্টিকারের অপব্যবহার হয় কিনা এমন প্রশ্নের জবাবে নূর-ই-আলম চৌধুরী বলেন, এটি অপব্যবহার হয় কিনা, সেটা তো আমরা বলতে পারব না। এটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর, তারা বলতে পারবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা