জাতীয়

বাংলাদেশকে ২০ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্রের কাছে এই টিকা চেয়েছিল বাংলাদেশ।

মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকান সরকার আমাদের জানিয়েছে, তারা আমাদের টিকা দেবে। তবে কী পরিমাণ দেবে সেটা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। আমরা চাইব যেন বেশি করে দেয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র টিকা দেবে বলে আমাদের জানিয়েছে। আমাদের ১৫ লাখ মিনিমাম লাগবে। কিন্তু আমরা চেয়েছি ২০ লাখের মতো। দেখি কত দেয়।

সম্প্রতি বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে যুক্তরাষ্ট্র ৭০ লাখ টিকা সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মাসখানেক আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন টিকা চেয়েছিলেন। টিকা দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছিলেন মার্কিন দূত।

এদিকে একটি অনুষ্ঠানে মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ করোনা পরিস্থিতির কারণে টিকা না পেয়ে সরকার বিভিন্ন সোর্স থেকে তা সংগ্রহ করছে। তিনি জানান সরকারের চেষ্টার কোনো কমতি নেই। যথাসময়ে টিকা চলে আসবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা