জাতীয়

আমার মোবাইল এখনও পাইনি: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ছিনতাই হওয়া মোবাইল আজও পাননি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান মন্ত্রী।

এর আগে গত ৩০ মে পরিকল্পনামন্ত্রীর ব্যবহৃত আইফোন রাজধানীর বিজয় সরণি থেকে ছিনতাই হয়। পুলিশ ঘটনার ১০ দিন পরও মোবাইলফোনটি উদ্ধার করে দিতে পারেনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমার মোবাইল পাইনি। তবে কিছু সংবাদ পেয়েছি। মোবাইল যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)। তার (ছিনতাইকারির) ঠিকানাও পেয়েছেন তারা। এখন তারা তাকে চেজ করছেন।

সে নিশ্চয় আন্ডারগ্রাউন্ডে গিয়েছে বা লুকিয়েছে। পাওয়া যাবে আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা