জাতীয়

‘বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসানো হবে’

নিজস্ব প্রতিবেদক : আগুন নেভানোর কাজে পানির প্রাপ্যতা সহজ করতে রাজধানীর বস্তিগুলোতে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার হাইড্রেন্ট (অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিশেষ পানিকল) স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৮ জুন) রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা উত্তর সিটিতে বস্তির সংখ্যা বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই এসব বস্তির খোঁজ-খবর নেন। কিন্তু অগ্নিদুর্ঘটনা আমাদের ব্যথিত করে। তাই ডিএনসিসির আসন্ন বাজেটে প্রতিটি বস্তিতে পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্ট স্থাপন করতে অর্থ বরাদ্দ রাখা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের এই বিষয়ে নির্দেশনা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ফায়ার হাইড্রেন্ট বসানোর পর বস্তির বাসিন্দাদের প্রশিক্ষণ দেয়া হবে। যাতে আগুন লাগলে তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারেন। এতে ফায়ার সার্ভিসের অপেক্ষায় থাকতে হবে না।’

প্রসঙ্গত, ফায়ার হাইড্রেন্ট হলো পানি সংরক্ষণাগারের সঙ্গে সংযুক্ত বিশেষ পানিকল। সাধারণত রাস্তার ধারে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হয়। এই কলের সঙ্গে নল যুক্ত করে ফায়ার সার্ভিসের কর্মীরা সরাসরি এই পানি আগুন নেভানোর কাজে ব্যবহার করতে পারেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা