জাতীয়

বিশ্বের জন্য উদাহরণ ভাসানচর: জাতিসংঘ

নিজস্ব প্রতিনিধি: রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাসানচর বিশ্বের জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির।

তিনি বলেন, আমি ভাসানচরে যেতে না পারলেও ভিডিওতে সেখানকার স্থাপনা থেকে শুরু করে সবকিছু দেখানো হয়েছে। শরণার্থীদের জন্য এমন উদ্যোগ প্রশংসার যোগ্য। শরণার্থীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় বাংলাদেশ তারও উদাহরণ সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৫মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দুই দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকা সফরে আসেন জাতিসংঘের ৭৫তম সাধারণ পরিষদের সভাপতি ভলকান বজকির। সফরের শুরুতে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ ছাড়া সকালে ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতিতে পুষ্পস্তবক অর্পন ও জাদুঘর পরিদর্শন করেন। এরপর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভাসানচরসহ বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। পরিবর্তিতে সেখানেই ষষ্ট বঙ্গবন্ধু লেকচার সিরিজে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেন তিনি। বুধবার সকালে ভলকান বজকির কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাবেন। সেখানে ঢাকার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও আবাসিক সমন্বয়কারীর কার্যক্রম সম্পর্কে তুরস্কের সাবেক এই কূটনৈতিককে জানানো হবে।

সংবাদ সম্মেলনে ভলকান বজকির বলেন, আমি ভাসানচরে যেতে পারছি না। তবে আমি একটা ভিডিও দেখেছি। আমি মনে করি, এটা শরণার্থীদের জন্য তৈরি করা এমন একটি ক্যাম্প যেটা বিশ্বের জন্য উদাহরণ। রোহিঙ্গাদের আশ্রয়দানে বাংলাদেশ সাহসী উদ্যোগ নিয়েছে। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অবকাঠামো নির্মাণ ভালো দৃষ্টান্ত এবং এটা ভূয়সী প্রশংসার যোগ্য।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইং সম্প্রতি এক সাক্ষাতকারে রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইনে ফেরানো নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো অস্পষ্টতা থাকা ঠিক নয়। জাতিসংঘের বৈঠকে আমরা বিষয়টি তুলে ধরব।

এটা নিয়ে আমরা আলোচনা করব। গত ৬ সপ্তাহ আগেও এ বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। আগামী কয়েক দিন পর এ নিয়ে আবারও বৈঠক হবে। এ বিষয়টিতে সব দেশকে একমত হতে হবে।

এদিকে বৈঠকে আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বৈঠকে রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ইস্যু, কীভাবে আমাদের এসডিজিগুলো অর্জনের জন্য টাকা-পয়সা প্রযুক্তি কীভাবে পাব এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া শান্তি মিশনে আমাদের যে কালচার অব পিস এটার ইভেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট এটার আয়োজন করবেন সেটার বিষয়ে আলোচনা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা