জাতীয়

চীনের কাছ থেকে দেড় কোটি টিকা কেনা হবে: ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক: চীনের কাছ থেকে দেড় কোটি টিকা কেনা হবে। বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৫ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান।

ড. মোমেন বলেন, চীনের কাছ থেকে আমরা দেড় কোটি টিকা কিনবো। আগামী জুন-জুলাইয়ের মধ্যে এই টিকা আসা শুরু হবে। প্রতি মাসে ৫০ লাখ টিকা আনা হবে।

‘আমরা বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র থেকে যে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে মার্কিন ওষুধ প্রশাসনের (এফডিআই) অনুমতি লাগবে। সে কারণে জটিলতা তৈরি হয়েছে। ’

চীন বাংলাদেশকে প্রথম ধাপে ৫ লাখ টিকা উপহার দিয়েছে। দ্বিতীয় ধাপে বাংলাদেশকে ৬ লাখ টিকা উপহারের ঘোষণা দিয়েছে দেশটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা