জাতীয়

রোজিনার নিঃশর্ত মুক্তি চায় প্রথম আলো

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় প্রথম আলো। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

মঙ্গলবার (১৮ মে) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি করেন পত্রিকাটির সাংবাদিকরা।

মানববন্ধনে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, রোজিনা ইসলাম একজন অনুসন্ধানী সাংবাদিক। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন।

প্রথম আলো কি রোজিনা ইসলামের মুক্তি দাবি করছে নাকি মিথ্যা মামলা প্রত্যাহার চাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আইনগতভাবে তার জামিনের আবেদন করেছি। এখানে যে আমরা দাঁড়িয়েছি এর মাধ্যমে আমরা চাই তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয় এবং তাকে নিঃশর্তভাবে মুক্তি দেয়া হয়। এছাড়া তাকে যারা হেনস্তা করেছে তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেয়া হয়।

আনিসুল হক বলেন, তার মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়টি আইনি প্রক্রিয়ার বাইরে হতে পারে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত। যেমন আজকে রিমান্ডের আবেদন না করলে আমরা জামিন পেতেও পারতাম। কিন্তু একজন নাগরিক ও সাংবাদিক হিসেবে আমি মনে করি এটা একটা মিথ্যা মামলা। আমাদের আইনজীবী আদালতে বলেছেন এটা কোনো মামলায়ই দাঁড়ায় না।

তিনি বলেন, এই মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক এটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সম্ভব। আমরা আজকে বাংলাদেশের সব সাংবাদিক ও মানুষের কাছে রোজিনা ইসলামের ন্যায়বিচার ও তার বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রত্যাহার চাই। তাকে যে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়েছে তাতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়নি। আজকে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যে এই দেশটি সাংবাদিকদের নিপীড়ন করা একটি দেশ। সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ন করে এমন একটি দেশ বাংলাদেশ। আসলে আমরা এমন একটি দেশ চাই না। সাংবাদিকদের স্বাধীনতা শুধু সাংবাদিকদের জন্য নয়, এটা সরকার, দেশ ও মানুষের জন্য দরকার।

মানববন্ধন থেকে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, রোজিনা ইসলাম দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা করে আসছেন। তার সাংবাদিকতার সুনাম শুধু দেশে নয় বিদেশেও রয়েছে। গত কিছু দিন ধরে যেহেতু কোভিডের কারণে স্বাস্থ্য খাত গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেহেতু তিনি স্বাস্থ্য খাত নিয়ে অনেক রিপোর্ট করেছেন। তার রিপোর্টের স্বাস্থ্য খাতের অনেক অনিয়ম উঠে এসেছে। এছাড়া স্বাস্থ্য খাতের নিয়োগের অনিয়মসহ তার বেশ কিছু রিপোর্ট আলোচিত হয়েছে। আমাদের শক্ত ধারণা এসব রিপোর্টের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আক্রোশের শিকার রোজিনা ইসলাম।

তিনি বলেন, আমরা বিষয়টি আইনের পথে মোকাবিলা করব। আমরা আদালতের প্রতি আস্থাশীল। রোজিনা কোনো অন্যায় করেননি। দীর্ঘদিন ধরে তিনি এভাবে সাংবাদিকতা করে এসেছেন। তার এই সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকতা, দেশ ও মানুষ উপকৃত হয়েছেন।

এভাবে যদি কাউকে থামিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশে সত্য সাংবাদিকতার ভবিষ্যৎ কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে সহজ কথা। আমি রোজিনা বলে বলছি না সবার জন্য বলছি। বাংলাদেশের সংবিধানে বাকস্বাধীনতার চূড়ান্ত স্বাধীনতা দেওয়া হয়েছে। সংবিধানের যে অনুচ্ছেদগুলো দেওয়া হয়েছে সেখানে একটি অনুচ্ছেদ সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চিত করতে বলা হয়েছে। এখানে সংবাদপত্র নয় সংবাদ ক্ষেত্র বলা হয়েছে, সেটা পত্রিকা হোক আর ডিজিটাল মাধ্যমই হোক। পরবর্তীতে ডিজিটাল অ্যাক্ট, অফিস সিক্রেসি অ্যাক্টসহ যেসব আইনে এসেছে তা বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এগুলোর মাধ্যমে ক্রমাগত সাংবাদিকতার পথ সংকুচিত হয়েছে। সাংবাদিকরা এসব আইনের বিরোধিতা দীর্ঘ দিন ধরে করে আসছেন। এই ঘটনাগুলো তারই নজির, কেন আমরা এসব আইনের বিরোধিতা করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে প্রথম আলোর যে প্রাতিষ্ঠানিক আলোচনা হয়েছে সেখানে রোজিনা ইসলামের মুক্তির বিষয়ে কোনো আশ্বাস পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাদের পক্ষে বলা খুব কঠিন। তবে আমরা বলতে পারি, আইনের পথে আমাদের যা করা দরকার আমরা করব এবং আমরা সেভাবে বিষয়টি দেখছি। আজকে আমাদের আইনজীবী যেভাবে যুক্তি দিয়েছেন আদালতে এবং সংবিধান আমাদের পাশে আছে আমরা আশা করি ন্যায় বিচার পাব।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভোট গণনার সময় কারচুপি প্রতিরোধ করবেন: তারেক রহমান

ভোট গণনায় দেরি হতে পারে-এমন কথার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ব...

অদম্য আসাদুল

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির দাদপুর গ্রামের পা-বিহীন আসাদুলের সংসার...

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘ...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা