জাতীয়

দুর্নীতিতে খে‌য়ে ফে‌লে‌ছে স্বাস্থ্যখাত, উধাও  ৫০‌ কো‌টি

নিজস্ব প্রতিবেদক: দুর্নী‌তি‌তে খে‌য়ে ফে‌লে‌ছে স্বাস্থ্যখাত। ক‌রোনার কল্যাণেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের আসল চেহারা প্রকাশ পে‌য়ে‌ছে। প্রকাশ হয়েছে এ খাতটি কতটা দুর্বল। এ রোগে আক্রান্ত মুমূর্ষু রোগী বাঁচা‌নোর প্রধান হা‌তিয়ার অ‌ক্সি‌জে‌নের ভাব। আ‌রেক‌দি‌কে টিকার অ‌নিশ্চয়তা। আর সাধারণ স্বাস্থ্যব্যবস্থা বলতে গেলে ভেঙে পড়েছে ৷ এক কথায় মানু‌ষের বাচাঁ-মরা এখন দুর্নীতির জ্বা‌লে আটকা।

প্রশ্ন উ‌ঠে‌ছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই দুর্বলতার কারণ কী? সাদা চোখে মনে হবে কম বাজেটই এর কারণ৷ আর স্বাস্থ্য বিষয়ক ভাবুকদের ভাবনায় আরো অনেক কারণ। এর‌ বিপরীতে কিন্তু সবার কাছ থেকেই একটি অ‌ভি‌যোগ আর তা হলো দুর্নীতি৷ কিন্তু ঘোড়ায় থাকে যদি গলদ এ দূনীতির লাগাম টেনে ধরবে কে? এরই ম‌ধ্যে দূর্নীতির অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ক‌রোনার ভ্যাকসিন নিয়ে। এখা‌ত নিয়েও ৫০‌ কো‌টি টাকা লোপা‌টের অভি‌যোগ এখন প্রকাশ্য। যা দ্বিতীয় ডো‌জের শতভাগ টিকা নিয়ে অ‌নিশ্চতার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যদিও এ দুনীতির অভিযোগ নিয়ে মুখ বন্ধ করে ঘাপটি মেরে বসে আসে স্বাস্থ্যমন্ত্রালয়।

স্বাস্থ্যখাত নিয়ে এত দুর্নীতি, এত অভিযোগ তারপরও এবার স্বাস্থ্য থাতের জন্য বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে৷ তারপরও আশা জাগছেনা৷ কারণ এই বরাদ্দ যদি দুর্নীতির পেটে চলে যায় তাহলে বাজেট বাড়িয়ে কী লাভ? প্রশ্ন স্বাস্থ্য বিশেজ্ঞদের।

বিশ্লেষকরা বলছেন স্বাস্থ্যখাতের উন্নয়ন বরাদ্দের শতকরা ৮০ ভাগই দুর্নীতির পেটে চলে যায়৷ একই কথা বল‌ছেন রাজনী‌তি‌বিদ থে‌কে শুরু ক‌রে সুশীল সমাজের নাগরিকরা।

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ করোনা টিকা নিয়ে উদ্বেগ কমছে না। ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়া আবশ্যক কিন্তু এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ আশ্বস্ত করতে পারছে না। করোনা টিকা নিয়ে অনিশ্চয়তা দুর্ভাগ্যজনক।

মঙ্গলবার (১৮ মে) গণমাধ্যমে তি‌নি অ‌ভিযোগ তু‌লে ব‌লেন, সংশ্লিষ্টদের অদূরদর্শিতায় টিকা কূটনীতিতে ব্যর্থ হয়েছে দেশ। কোটি কোটি টাকা মুনাফার লক্ষ্যে টিকা আমদানি হয়েছে। এ কারণেই টিকা পেতে বিকল্প উৎস রাখা হয়নি। তিন পক্ষের চুক্তি অনুযায়ী এ পর্যন্ত দেশের প্রায় ৫০ কোটি টাকা লোপাট হয়েছে কিন্তু টিকার নিশ্চয়তা মেলেনি।

জিএম কাদের আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্তারা প্রতিদিন করোনা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ঢেউয়ের ভয় দেখাচ্ছেন। এজন্য জনগণকে দায়ী করে নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনা প্রতিরোধে সরকারের প্রস্তুতির কথা স্পষ্ট করতে পারছেন না। নির্দিষ্ট সময়ে মধ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে হবে, জনগণ উদ্বিগ্ন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভোট গণনার সময় কারচুপি প্রতিরোধ করবেন: তারেক রহমান

ভোট গণনায় দেরি হতে পারে-এমন কথার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ব...

অদম্য আসাদুল

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির দাদপুর গ্রামের পা-বিহীন আসাদুলের সংসার...

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘ...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা