জাতীয়

লঞ্চ চলাচল করতে অনুমতি দেওয়া হয়নি

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশেই চলছে সরকারঘোষিত বিধিনিষেধ। এ অবস্থায় বন্ধ রয়েছে গণপরিবহণ।

বুধবার (১২ মে) সকালে লঞ্চ চলাচল শুরুর যে তথ্য ছড়িয়ে পড়ে, তা সত্য নয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

বিকেল তিনটায় গণমাধ্যমকে তিনি একথা বলেন। তিনি বলেন, লঞ্চ চলাচলের কোনো অনুমতি দেওয়া হয়নি।

এর আগে, সকালে লঞ্চ চালু হয়েছে- এমন তথ্য শুনে ঘরমুখো যাত্রীর ঢল নামে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা ঘাটে নোঙর করা লঞ্চগুলোয় হুমড়ি খেয়ে পড়েন।

পরে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে দুপুর দেড়টার দিকে যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দেন। বেশিরভাগ লঞ্চ সরিয়ে নেওয়া হয় অন্যত্র, যাতে যাত্রীরা আরোহণ করতে না পারেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক দুপুর ১২টার দিকে শিমুলিয়ার দিকে রওনা দেন পরিস্থিতি দেখতে। এর মধ্যেই বাংলাবাজার ঘাটে নামতে গিয়ে হুড়োহুড়িতে কমপক্ষে পাঁচ ব্যক্তির প্রাণহানি ঘটে।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন নৌ বন্দরের কর্মকর্তারাও জানিয়েছেন লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়নি। তবে বিভিন্ন এলাকায় এ বিষয়ে গুজব ছড়ানো হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা