জাতীয়

মালয়েশিয়ায় হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানিতে সম্মত সরকার

নিজস্ব প্রতিবেদক:

করোনা চিকিৎসায় ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় রফতানিতে ছাড়পত্র দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ এ তথ্য জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।

তিনি জানান, গত ১৯ এপ্রিল বাংলাদেশকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওষুধটি রফতানি করার অনুরোধ জানায় মালয়েশিয়া সরকার। তারই প্রেক্ষিত হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে বাংলাদেশ।

এজন্য আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানির ওপর বাংলাদেশের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হুসেন। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

আমাদের দেশে এই ওষুধ তৈরি করছে ইনসেপ্টা, স্কয়ার, ডেল্টাসহ অনেক কোম্পানি। নতুন করে উৎপাদনের জন্যও বলা হয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাসের জন্য যে ন্যাশনাল ট্রিটমেন্ট গাইডলাইন রয়েছে, সেখানে এই ওষুধ ব্যবহারের অনুমতি রয়েছে। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসাতে এটা ব্যবহার করা হচ্ছে।

তবে আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ রেখে তার পর রপ্তানি করা হবে বলে জানান ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা