জাতীয়

রিকশা চালককে নির্যাতন করা সেই সুলতান কারাগারে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার বংশালে এক রিকশা চালককে নির্যাতনের অভিযোগে সুলতান আহমেদ নামের এক ব্যক্তিতে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত বুধবার (০৫ মে) এই আদেশ দেয়।

সাধারণ ডায়েরি অনুয়ায়ী এদিন আসামি সুলতান আহমেদকে আদালতে হাজির করা হয়। এ সময় ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন বংশাল থানার উপপরিদর্শক মো. আলী রেজা মামুন।

এ সময় আসামিপক্ষ জামিন আবেদন করে। আর রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

প্রসঙ্গত গতকাল মঙ্গলবার একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান।

ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বংশালে এক ব্যক্তি এক রিকশাচালককে থাপ্পড় মারছেন এবং অকথ্য ভাষায় গালাগাল করছেন। নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। বিষয়টি দেখতে পেয়ে পাশ থেকে লোকজন এগিয়ে গিয়ে ওই রিকশা চালককে উদ্ধার করে।

ভিডিওটি দেখার পর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং ওসি বংশাল মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেন। নির্যাতনকারীকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে বলেন। সেই পরিপ্রেক্ষিতে অল্প সময়ের ব্যবধানে ওই ব্যক্তিকে আটক করে আদালতে হাজির করে বংশাল থানা পুলিশ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা