জাতীয়

লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন নিয়ে নতুন প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনের নির্বাচন সংক্রান্ত ৪ মার্চ জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।

কুয়েতের আদালতে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পদ বাতিল হলে আসনটি শূন্য হয়। এ আসনে নির্বাচনের কাউন্ট ডাউনর শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে।

ওই আসন শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। তাতে বলা হয়, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ বিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে থাকার যোগ্য নন। রায় ঘোষণার দিন গত ২৮ জানুয়ারি থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর এ আসনে চলতি মাসের ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ আসনসহ সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে ইসি।

এদিকে সোমবার লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রজ্ঞাপনে ইসি জানায়, সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনে আগামী ২৭ এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর (১১) অনুচ্ছদের ক্ষমতাবলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্মীপুর-২ আসনে ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়।

ইসি আরও জানায়, সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফ (৪) এর শর্তানুসারে দেশে করোনা সংক্রমণ দৈব-দুর্বিপাকজনিত কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে এ আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

এ অবস্থায় জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনে নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বিধায় পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করা হবে। পরে এ আসনের উপনির্বাচনের সময়সূচি যথাসমযে ঘোষণা করা হবে।

অর্থ ও মানবপাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। গত বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় তাকে। আটকের সাড়ে সাত মাস আর বিচারপ্রক্রিয়া শুরুর সাড়ে তিন মাসের মাথায় দণ্ডিত হন কাজী শহিদ ইসলাম পাপুল।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা