জাতীয়

৯ ইউপি চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৫ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

সাময়িক বরখাস্ত চেয়ারম্যানরা হলেন- পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের মো. কোরবান আলী, সিরাজগঞ্জের উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের মো. আব্দুস সালাম, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মো. আলাউদ্দিন পল্টু, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নম্বর আন্দারমানিক ইউনিয়ন পরিষদের কাজী শহিদুল ইসলাম।

সাময়িক বরখাস্ত সদস্যরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মান্নান মোল্লা, ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মো. সেকান্দার মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মো. সোহেল মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার ১ নম্বর বদরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মো. জুয়েল মিয়া ও ৬ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ ওমর।

প্রজ্ঞাপনে বলা হয়, 'তারা করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় সরকারের প্রদত্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ অথবা ভিজিডির চাল আত্মসাৎ অথবা জাটকা আহরণ বিরত থাকা জেলেদের জন্য সরকার প্রদত্ত খাদ্যশস্য বিতরণ না করে আত্মসাৎ ইত্যাদি কারণে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।'

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম ইতিপূর্বে ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল একজন ইউপি চেয়ারম্যান ও দু’জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

উল্লেখিত চেয়ারম্যান ও সদস্যদের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

একইসময়ে আলাদা আলাদা কারণ দর্শানো নোটিশে কেন তাদের চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে স্ব স্ব জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

নতুন মিশনে বাংলাদেশের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংসের (জেএ...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা