জাতীয়

ডা. মঈনের পরিবারের পাশে আছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের পরিবারের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৫ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. মঈনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জ্ঞাপন করেছেন। তার পরিবারকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী যারা করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাদের সবার জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, 'সকালে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে যাই। সেখানে কিছুক্ষণ অবস্থান করি এবং ডা. মঈনের স্ত্রীর সঙ্গে কথা বলি। আমাদের সবার পক্ষ থেকে তাকে সমবেদনা জানাই। '

সরকারের পক্ষ থেকে যে বীমা এবং অন্যান্য সুবিধা ঘোষণা করা হয়েছে, মরহুমের পরিবার যেন তা দ্রুত সেটা পায় সেই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই বিষয়ে আরও সুরক্ষা ব্যবস্থায় যা দরকার সরকার তা গ্রহণ করবে।

দুপুরে হওয়া নিয়মিত বিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জন। নতুন শনাক্ত হয়েছেন ২১৯ জন। ফলে মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা