জাতীয়

বাংলাদেশে ঢুকলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপে নিয়েছে। এরই অংশ হিসেবে এখন থেকে যেকোনো দেশ থেকে বাংলাদেশে এলেই দেশি-বিদেশি নাগরিকদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইনে থাকতে হবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এই নির্দেশনার কথা বলা হয়েছে।

সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এতে বিদেশফেরত লোকজনের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার পাশাপাশি জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, মাস্ক পরা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের না হওয়া, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

এসব সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে।

আগের নির্দেশনা অনুযায়ী, শুধু যুক্তরাজ্য থেকে দেশে ফেরা ব্যক্তিদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। তবে গত ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছিল, যুক্তরাজ্যফেরত ব্যক্তিদের সরকারি উদ্যোগে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে চার দিন। করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল এলে নিজ নিজ বাড়িতে আরও ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

অন্যদিকে করোনা পরীক্ষায় ফল যদি পজিটিভ আসে, তাহলে যুক্তরাজ্যফেরত ব্যক্তিদের সরকার-নির্ধারিত আইসোলেশন সেন্টারে ভর্তি হতে হবে বলেও নির্দেশনা দেয়া হয়। এখন নতুন নির্দেশনা অনুযায়ী, শুধু যুক্তরাজ্য নয়, যেকোনো দেশ থেকে বাংলাদেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের বলেন, আগে যুক্তরাজ্যফেরত যাত্রীদের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল। বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী যেকোনো দেশ থেকে এলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা