জাতীয়

চার কেজি সোনাসহ আটক আকাশের জামিন মেলেনি

নিজস্ব প্রতিবেদক: সাভারের আকাশ ঘোষকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে সাড়ে চার কেজি সোনাসহ আটক আকাশকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৯ মার্চ) এই আদেশ দেয়।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী তমিজ উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল।

গত ৮ জুলাই আড়াই কোটি টাকা মূল্যমানের সাড়ে ৪ কেজি সোনাসহ কমলাপুর রেলস্টেশন থেকে আকাশ ঘোষকে আটক করা হয়। তিনি সিলেট থেকে কালনী ট্রেনে করে ঢাকায় আসেন। পরে তার দেহ তল্লাশি করে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ৪ কেজি ৪১৫ গ্রাম। ওই সোনার আনুমানিক দাম ২ কোটি ৩৫ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে সেসময় ওই অভিযান চালিয়ে আকাশকে আটক করা হয়েছিল। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আকাশ ঘোষ ঢাকার সাভার এলাকার বাসিন্দা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা