জাতীয়

বর্ণহীন অচেনা পহেলা বৈশাখ

নিজস্ব প্রতিবেদক:

এসো হে বৈশাখ... এসো এসো…। রমনা বটমূলে বাজেনি এই আগমনী গান । বাজেনি ঢোল-ডাগর। সাজানো হয়নি সড়কের মোড়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নেই রং-বেরঙের প্রতিচ্ছবি, নেই আলপনার মুখোশ, মঙ্গল শোভাযাত্রা। তারপরও থেমে নেই তার আগমনী। বৈশাখ যে এসেছে ধরায়। গান বেজেনি বলে বৈশাখ রবেকি ভুলিয়া।

ভুলেনি সে। একাই এসেছে বৈশাখ, চৈত্র সরিয়া। রংহীন, বর্ণহীন এমন অন্য রকম বৈশাখ কি দেখেছে ধরা। সড়কের মোড়ে মোড়ে আলপনা আর গ্রাম বাংলা প্রতিচ্ছবি না থাকলেও এসে গেছে বাঙালির প্রাণের বৈশাখ।

আজ পহেলা বৈশাখ, ১৪২৭ বাংলা সনের প্রথম দিন। নতুন বছরে সব হতাশা, গ্লানি আর আতঙ্ক ধুয়ে-মুছে সাফ হয়ে যাক, এই প্রার্থনা দেশবাসীকে করতে হবে ঘরে বসেই। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের কারণে নববর্ষের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তাই প্রাণের বৈশাখকে উদযাপন করতে পারছে না বাঙালি জাতি। দেশে ৫৬ বছরের ইতিহাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দ্বিতীয়বারের মতো ছেদ পড়ল বাংলা নববর্ষ উদযাপনে।

বাংলা ১৩৭১, ইংরেজি ১৯৬৪ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলা বর্ষবরণ উদযাপন। যার বিশেষ আকর্ষণ রমনার বটমূলের ছায়ানটের পরিবেশনা এবং মঙ্গল শোভাযাত্রা। এর আগে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকলীন সময়ে অনুষ্ঠিত হয়নি জাতীয় উৎসবে পরিণত হওয়া এই আয়োজন ।

করোনাভাইরাসের কারণে এবার নেই রমনা বা চারুকলায় ভিড়, দোকানে-বাজারে হালখাতা, নতুন জামা গায়ে চাপিয়ে বন্ধুদের সঙ্গে বসে দেদার আড্ডা দেয়া। বছরে অন্তত একদিন পুরোদস্তুর বাঙালি হয়ে ওঠা আর হলো না। হলোনা বাউল আর লোক সংগীতের আসর বসানো।

তাই বলে কি মনের উৎসব থেমে থাকবে। করোনাভাইরাস নামে পরিচিক কোভিন-১৯ পারেনি বাঙালির মনের উৎসবকে থামিয়ে রাখতে। রঙিন হয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতাগুলো।

ফেসবুকে বাঙালি উদযাপন করছে বাংলা নববর্ষ- ১৪২৭। সামাজিক যোগাযোগ মাধ্যম নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে একে অপরকে। একই সাথে কামনা করছে করোনাভাইরাস থেকে মুক্তির। এবার ফেসবুকময় বাংলা নববর্ষ উদযাপন করছে সব শ্রেণি-পেশার মানুষ।

সামাজিক দূরত্ব রজায় রাখার কারণে বাসায় অবস্থান করছে পরিবারের সবাই। রেস্টুরেন্টে ঢু মারতে না পারলেও বাসায় রান্না করা হয়েছে নানা সাদের মুখরোচ খাবার। ঘরে বসে অন্যরকম এক বৈশাখ উপভোগ করছে বাঙালি জাতি। যা এর আগে দেখেনি তারা।

বাংলা নববর্ষে সবার চাওয়া বিশ্ববাসীর দ্রুত মুক্তি পাক করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা