জাতীয়

করোনা প্রতিরোধে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের পদক্ষেপ সরকার নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপ এবং পহেলা বৈশাখ ১৪২৭ কে সামনে রেখে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস যে আঁধার সৃষ্টি করেছে আমাদেরকে তা ভেদ করে নতুন আলোয় বেরিয়ে আসতে হবে।

ভাষণের শুরুতেই দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'এবার বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ উদযাপনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে। তাই ঘরে বসেই আমরা নববর্ষ উদযাপন করবো। অতীতের গ্লানি কাটিয়ে আমরা সামনে এগিয়ে যাবে। করোনার আঁধার ভেদ করে আমাদের আলোতে বেরিয়ে আসতে হবে।'

চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 'গোটা দেশবাসী চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পাশে আছে। তাই করোনার ক্রান্তিকালে মনোবল হারাবেন না। '

শেখ হাসিনা বলেন, যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন, তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে। এজন্য ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দও রেখেছে সরকার।

দেশবাসীর পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন, ইতিমধ্যেই তাদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সুরক্ষা সরঞ্জামের কোনো ঘাটতি নেই। নিজেকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। একই সঙ্গে সাধারণ রোগীরা যাতে কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখতে হবে।

দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যাদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৭৫০ কোটি টাকা।

করোনাভাইরাসের কারণে পয়লা বৈশাখে বাইরের কর্মসূচি নিষিদ্ধ করার বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যে গভীর আঁধার আমাদের বিশ্বকে গ্রাস করেছে, সে আঁধার ভেদ করে বেরিয়ে আসতে হবে নতুন দিনের সূর্যালোকে। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় তাই বলতে চাই: ‘মেঘ দেখ কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।’

প্রধানমন্ত্রী বলেন, 'এই দুঃসময়ে আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থা শুধু সচল রাখা নয়, আরও জোরদার করতে হবে। সামনের দিনগুলিতে যাতে কোনপ্রকার খাদ্য সঙ্কট না হয়, সেজন্য আমাদের একখণ্ড জমিও ফেলে রাখা চলবে না। '

তিনি বলেন, 'এজন্য কৃষি-সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বীজ, সার, কীটনাশকসহ সকল ধরনের কৃষি উপকরণের ঘাটতি যাতে না হয় এবং সময়মত কৃষকের হাতে পৌঁছে - সে ব্যবস্থা আমরা নিয়েছি। '

প্রধানমন্ত্রী বলেন, 'কৃষকেরা যাতে উৎপাদিত বোরো ধানের ন্যায্যমূল্য পান সে জন্য চলতি মওসুমে গত বছরের চেয়ে ২ লাখ মেট্রিক টন অতিরিক্ত ধান ক্রয় করা হবে। এজন্য অতিরিক্ত ৮৬০ কোটি টাকা ব্যয় হবে। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

'কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের জন্য ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হচ্ছে। এ তহবিল হতে ক্ষুদ্র ও মাঝারি চাষীদের কৃষি, মৎস্য, ডেইরি এবং পোল্ট্রি খাতে ৪ শতাংশ সুদহারে ঋণ প্রদান করা হবে। কৃষি ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৯ হাজার ৫০০ কোটি টাকা।'

দেশের মানুষকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। কেউ আতঙ্ক ছড়াবেন না। সবাইকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সরকার সব সময় আপনার পাশে আছে। কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সংকটকালে এটা কোনোভাবেই কাম্য নয়। যে আঁধার চারপাশকে ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করে। পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোও প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর...

নোবিপ্রবিতে  HEAT-ATF সাব-প্রজেক্ট বাস্তবায়ন উপলক্ষে ইনসেপশন ওয়ার্কশপ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরকারি HEAT-ATF সাব-প...

কর ও ব্যয় বৃদ্ধির দ্বিমুখী চাপে আবাসন শিল্প

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং...

বেইজিংয়ে তারেক রহমান, সফরে নতুন গতি

চীনের দালিয়ান শহর থেকে উচ্চগতির বুলেট ট্রেনে করে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বা...

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তা চুক্তি

বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরক...

১৩৫৬ কোটি টাকায় আসবে দুই কার্গো এলএনজি

দেশের জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (...

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

গাইবান্ধায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২, হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু    

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জু...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ১৫৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জু...

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তগুলোর একটি হলো চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা