জাতীয়

ঢাকা-দিল্লি ৫৪টি অভিন্ন নদী ব্যবস্থাপনা ও রক্ষায় সম্মত

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠকে যৌথ নদী কমিশন কাঠামোর আওতায় উভয় দেশের মধ্য দিয়ে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদী দুই দেশের মানুষের জীবন ও জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলে। এই বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকায় এক অপরের প্রশংসা করেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) এই বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রী পঙ্কজ কুমার, সচিব (পানিসম্পদ, আরডি ও জিআর)।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষই নদীর পানিবণ্টন, দূষণ প্রশমন, নদীর তীর রক্ষা, বন্যা ব্যবস্থাপনা, অববাহিকা ব্যবস্থাপনা ইত্যাদি পানিসম্পদ বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে। একটি যৌথ প্রযুক্তিগত কার্যনির্বাহী দল এই বিষয়ে তথ্য সরবরাহ করবে।

সেখানে আরও বলা হয়, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পারস্পরিক সুবিধাজনক তারিখে জেআরসি কাঠামোর আওতায় ঢাকায় অনুষ্ঠিতব্য সচিব পর্যায়ের পরবর্তী বৈঠকের সময় নির্ধারণে উভয় পক্ষ সম্মত হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা