জাতীয়

অবসরের পর সৌদির রাষ্ট্রদূত হচ্ছেন জাবেদ পাটোয়ারী!

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন বলে সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছেন।

কয়েকদিনের মধ্যে অবসরে চলে যাওয়া জাবেদ পাটোয়ারী বর্তমান রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া জাতীয় পার্টির নেতা গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। মসীহ পাঁচ বছরেরও বেশি সময় ধরে সেখানে কর্মরত রয়েছেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)। এর আগে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) চাঁদপুর জেলার সদর উপজেলার মান্দারী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ষষ্ঠ বিসিএসে (১৯৮৪) পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে জাবেদ পাটোয়ারী উচ্চ মাধ্যমিক শ্রেণিতে গিয়ে ভর্তি হন চাঁদপুর সরকারি কলেজে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্মাতক সম্মান এবং প্রথম শ্রেণিতে স্মাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ হতে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।

এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিচেস্টার থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে ক্রিমিনাল জাস্টিস এডুকেশন বিষয়ে সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট অর্জন করেন।

ড. পাটোয়ারী যুক্তরাজ্যের পুলিশ স্টাফ কলেজ থেকে এবং যুক্তরাষ্ট্রের এফবিআই ন্যাশনাল অ্যাকাডেমি, ভার্জিনিয়া থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইউএস-সাউথ এশিয়া লিডার অ্যাংগেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা