জাতীয়

‘বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডে সকলের মাঝে ভীতি সঞ্চার হয়েছিল’

সাংস্কৃতিক প্রতিবেদক : ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির এদিন বিডিআর বিদ্রোহের হত্যাকান্ডে সকলের মাঝে ভীতি সঞ্চার হয়েছিল। মনে হয় যেন, সরকারের পতন ঘটিয়ে নতুন একটা কিছু ক্যু হতে যাচ্ছিল বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) 'সমৃদ্ধ জামালপুর ও মির্জা আজম' বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয় এই প্রকাশনা উৎসব।

মুরাদ হাসান আরও বলেন, কিন্তু সেই মুহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মাথায় নিয়ে এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই ও মির্জা আজম সকল মৃত্যু ভয়কে উপেক্ষা করে সাদা পতাকা হাতে নিয়ে পিলখানার বিডিআর হেডকোয়ার্টারে প্রবেশ করেছিলেন। তৎকালীন সেই বিডিআর বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের অত্যন্ত অপমানজনক আচরণ ও হুমকি-ধামকিসহ সমস্ত কিছুকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতারা সেদিন কিন্তু সফলভাবে আলোচনা করে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। এই বিডিআর বিদ্রোহ দমনে নানক ও আজম ভাইয়ের যে ভূমিকা তা আমি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং জাতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। একজন জনপ্রতিনিধির জীবনকে বইয়ের পাতায় তুলে ধরার জন্য আমি লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রত্যাশা করি, এই বইয়ের মাধ্যমে মির্জা আজম এমপিকে আমাদের তরুণ প্রজন্ম জানতে পারবে।

এসময় অন্যদের মধ্যে ঢাকাস্থ জামালপুর সমিতির সাধারণ সম্পাদক গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম, ঢাকাস্থ মাদারগঞ্জ সমিতির মহাসচিব আইনজীবী জুলফিকার আলী বাবুলসহ বইটির লেখক মোহাম্মদ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা