জাতীয়

উচ্চশিক্ষায় গবেষণায় সহায়তা দিতে চায় গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষায় গবেষণা খাতে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে গ্রামীণফোন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রোগামের জন্য গবেষণায় বরাদ্দ দেবে জিপি।

গ্রামীণফোনের গভর্মেন্ট অ্যাকাউন্টস বিজনেসের পরিচালক নুরুল ফেরদৌস মুসান্নার নেতৃত্বে দুই সদেস্যের একটি প্রতিনিধি দল সোমবার (১৫ ফেব্রুয়ারি) ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে গবেষণায় সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

সভায় ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, যুগ্ম সচিব জাফর আহমদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

গবেষণায় সহায়তা বিষয়ে অধ্যাপক আলমগীর বলেন, বর্তমানে সরকার গুণগত উচ্চশিক্ষায় নজর দিয়েছে। উন্নত জাতি গঠন ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে উচ্চশিক্ষায় গবেষণা খাতে বিনিয়োগের বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে গ্রামীনফোনসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠানসমূহকে গবেষণায় সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনলাইন শিক্ষায় সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সুবিধাটি দেশে করোনার প্রকোপ কমে গেলেও অব্যাহত রাখা এবং এটিকে ইউজার ফ্রেন্ডলি করার আহ্বান জানান অধ্যাপক আলমগীর। তিনি জিপির নেটওয়ার্কের কারিগরি দিকে নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ইউজিসিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের জন্য গ্রামীণফোন স্পেশাল প্যাকেজ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাননিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা