জাতীয়

জনকল্যাণমুলক গবেষণায় অর্থ বরাদ্দ বাড়াতে প্রস্তুত সরকার

নিজস্ব প্রতিবেদক : জনবান্ধব বা সময় উপযোগী বিষয়ের গবেষণা কাজে সরকার অর্থ বরাদ্দ বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শের-ই-বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপন বিষয়ক এক সেমিনারে তিনি একথা জানান।

দেশে বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণার ঘাটতি রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মুহূর্তে সীমিতভাবে হলেও ব্যতিক্রমী গবেষণার পক্ষে সরকার। স্বাধীনভাবে, সাহসের সঙ্গে গবেষণা করতে না পারলে তার ফলাফল নিয়ে অনেক প্রশ্ন ওঠে উল্লেখ করে গবেষণায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা সরকারের নীতি প্রণয়নে সহায়ক ভূমিকা রাখে বলে মন্তব্য করেন পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মাদ জয়নুল বারী। জনগণের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে সমাজ বিজ্ঞানীদের মানসম্মত গবেষণায় গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি সচিব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা