জাতীয়

শাহজালালে শিডিউল বিপর্যয়, যাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই বিমানের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২৭ জানুয়ারি) রাতে দুই শতাধিক যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে বিমানের ফ্লাইট যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটের ঘণ্টাখানেক আগে বিমান কর্তৃপক্ষ ফ্লাইট সিডিউল পরিবর্তনের সিদ্ধান্ত জানায়।

এ সময় বিমানবন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে ঢুকতে দেয়া হয়নি। এতে বিপাকে পড়েন তারা। পরে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। তারা বিমানবন্দরের সামনে খোলা আকাশের নিচে শিশু ও নারী স্বজনদের নিয়ে বিক্ষোভ করেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলামের কাছে এ বিষয়ে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিমান কর্তৃপক্ষের ভাষ্য, ফ্লাইট সিডিউল বিপর্যয়ের তথ্য আগেই জানিয়ে দেয়া হয়েছিল। যাত্রীরা বিষয়টি বুঝতে পারেননি।

তবে যাত্রীদের অভিযোগ, বিমান কর্তৃপক্ষ কয়েকজনকে ফ্লাইট সিডিউল পরিববর্তনের খবর ম্যাসেজ করে জানায়। অধিকাংশ যাত্রীকে ফ্লাইট পরিবর্তনের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

এদিকে বিমান কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, যাত্রীদেরকে আগেই ফ্লাইট সিডিউল পরিবর্তনের খবর জানানো হয়েছিল। যাত্রীরা ফ্লাইট পরিবর্তনের বিষয়টি বুঝতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই তারা এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবে।

বিমানবন্দরে বিক্ষোভরত যাত্রীদের অনেকেই ফ্লাইটের একদিন আগে আত্মীয়-স্বজন নিয়ে ঢাকায় এসেছেন। অনেক যাত্রীর সঙ্গে রয়েছে নারী ও শিশুরা। ফ্লাইট বিপর্যয়ের কারণে তিন থেকে চারশ’ জন কনকনে শীতে খোলা আকাশের নীচে ভোগান্তিতে পড়েছেন।

সিভিল এভিয়েশনের নিয়মানুসারে ফ্লাইট সিডিউল পরিবর্তন করতে হলে একদিন আগে জানাতে হয়। কিন্তু সেই নিয়ম মানেনি বিমান কর্তৃপক্ষ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা