জাতীয়

দেশে একজন মানুষও না খেয়ে নেই : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে একজন মানুষও না খেয়ে নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, করোনার সময় যারা চাকরি হারিয়েছে, তারা আবার চাকরি ফিরে পেয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

বেসরকারি গবেষণা সংস্থা সাউথএশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিং (সানেম) গত ২৩ জানুয়ারি একটি জরিপের প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয়, করোনার সময়ে দেশে দারিদ্র্যের হার বেড়ে হয়েছে ৪২ শতাংশ। করোনা পরিস্থিতির আগে দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৪ শতাংশ।

তবে তা নাকচ করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জরিপের তথ্য পুরোপুরি অযৌক্তিক। বাস্তবতার সঙ্গে এই তথ্যের মিল নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের হিসাবে, দারিদ্র্যের হার ২০ দশমিক ৪ শতাংশ। তবে এ হিসাব করোনার আগে। করোনার ধাক্কায় জনগণের আয় কমেছে। অনেকেই চাকরি হারিয়েছেন, বন্ধ হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।

দারিদ্র্য নিয়ে সানেমের করা জরিপের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তারা (সানেম) কয়টি গ্রামে গেছে, কয়জন মানুষের সঙ্গে কথা বলেছে, কীভাবে তথ্য সংগ্রহ করা হলো, সেটা আমাদের জানা দরকার।

সাংবাদিকদের উদ্দেশে মুস্তফা কামাল বলেন, আপনারাও গ্রামে যাচ্ছেন, শহরে যাচ্ছেন। আপনাদের ধারণা কী? আমাদের দেশে গরিবের হার বেড়ে গেছে? পাঁচ-ছয় হাজারের ওপর জরিপ করলে হবে না। প্রকৃত চিত্র পেতে হলে সারা দেশে করতে হবে।

সানেমের দাবি অযৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, এসব কথা বলা সহজ। সবাই বলে। সানেমের লোক হলে আমিও বলতাম।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা